ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, সরাইলের ধরন্তীঘাট থেকে নাসিরনগরের ধানতলিয়া যাওয়ার পথে দক্ষিণ চৌমুহনী এলাকায় যাত্রীবোঝাই নৌকা ডুবে যায়। এসময় নৌকাটিতে ৫০-৬০জন যাত্রী ছিল। অনেকে সাঁতরে উঠতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় আলভী নামে এক শিশু মারা গেছে। আরও দুই জন নিখোঁজ রয়েছে। শিশু আলভী নাসিরনগরের ফুলকারকান্দি গ্রামের গুলজার মিয়ার ছেলে। নৌকাটিতে যাত্রীর পাশাপাশি বিভিন্ন মালামাল ছিল বলে নিশ্চিত করেন তিনি।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসউদ পারভেজ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।