ফুলগাজিতে পাঁচ লাখ টাকার ওষুধ খালে ফেলে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

nonameফেনীর ফুলগাজীতে এক  ওষুধ ফার্মেসির তালা ভেঙে প্রায় পাঁচ লাখ টাকার ওষুধ পার্শ্ববর্তী খালের পানিতে ফেলে দিয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) ভোরেফুলগাজী উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের নোয়াপুর বটতলী বাজারে জননী ফার্মেসি নামে একটি ওষুধ দোকানে এই  ঘটনা ঘটে। পুলিশের ধারণা, শত্রুতাবশত এ কাণ্ড ঘটানো হয়েছে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য মোতালেব হোসেন বাচ্চু নামে একজনকে আটক করা হয়েছে।’

ফার্মেসি মালিক নির্মল চন্দ্র পাল জানান, রবিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। সোমবার সকালে বাজারে আসার আগেই স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন তার ফার্মেসির তালা ভেঙে সব ওষুধ নিয়ে গেছে। পরে দুপুরের দিকে পাশের খালের পানিতে ওষুধের প্যাকেট ভাসতে ও নীচে পড়ে থাকতে দেখেন তিনি।

কারা কি কারণে  তার  প্রায় ৫ লাখ টাকার ওষুধ খালে ফেলে নষ্ট করে ফেললো জানা নেই বলে জানান তিনি।