র্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময়কালে এ ঘটনা ঘটেছে। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার নামে ফেনী মডেল থানায় তিনটি মামলাসহ ছয়-সাতটি মামলা রয়েছে।’ তিনি বলেন, ‘সুমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে সুলতানপুর এলাকার মাদু মিয়া প্রকাশ মানু মিয়ার ছেলে।’
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ওয়ানশুটার গান এবং আনুমানিক চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।