বান্দরবা‌নে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার



বান্দরবানবান্দরবা‌নের কেন্দ্রীয় শ্মশান থে‌কে অজ্ঞাত এক ম‌হিলার লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার সকাল ১০টায় লাশ‌টি উদ্ধার করা হয়।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, বান্দরবা‌ন বাস‌স্টেশ‌নের কা‌ছে হিন্দুদের কেন্দ্রীয় শ্মশান থে‌কে দুর্গন্ধ বের হ‌লে স্থানীয়রা পু‌লিশে খবর দেয়। প‌রে পু‌লিশ শ্মশা‌নের ভেতর থে‌কে অজ্ঞাত লাশটি উদ্ধার ক‌রে।

পু‌লি‌শের উপপ‌রিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান ব‌লেন, স্থানীয়রা খবর দি‌লে কেন্দ্রীয় শ্মশা‌নের ভেতর থে‌কে এক অজ্ঞাত ম‌হিলার লাশ উদ্ধার করা হ‌য়। ত‌বে লাশ‌টি প‌চে যাওয়ায় বয়স ও পরিচয় শনাক্ত করা যা‌চ্ছে না। ধারণা করা হ‌চ্ছে, ১০-১২ দিন আগে হয়‌তো তাকে মারা হ‌য়ে‌ছে। লাশটি ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।