ইউএনও মো. নোমান হোসেন প্রিন্স বলেন, ‘কসাই নাসির কোহালং ইউনিয়ন থেকে একটি অসুস্থ ও আধামরা গরু জবাই করার জন্য বান্দরবান বাজারের কসাই খানায় এনে রাখে। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে শনিবার সেটি জব্দ করা হয়। গরুটির লেজ ছেঁড়া ও শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছিল। পরে গরুটি পশু হাসপাতালে রাখা হয়। রবিবার কসাই নাসিরকে অসুস্থ গরু জবাইয়ের জন্য কসাইখানায় রাখার দায়ে ১ মাসের জেল দেওয়া হয়।’
বান্দরবান সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসাইন খান বলেন, ‘রবিবার সকাল ৯টার সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাজারের ট্রাফিক মোড় থেকে কসাই নাসিরকে আটক করা হয়। পরে সদর উপজেলায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ভোক্তাদের জীবনের নিরাপত্তা নাশকারক খাদ্য পরিবেশনের চেষ্টা করায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।’
বাজারের একাধিক কসাই জানান, শনিবার বিকালে কসাই নাছির অসুস্থ ও আধামরা গরুটি কোহালং থেকে অল্প দামে কিনে আনে। পরে সেটিকে জবাই করে মাংস বিক্রির জন্য বাজারের কসাই খানায় রাখা হয়। তারা আরও জানান, এর আগেও নাছির নামের এ কসাই কম দামে এ ধরনের গরু এনে বিক্রি করেছে।
আরও খবর: কসাইখানা থেকে অসুস্থ গরু জব্দ