ব্রাহ্মণপাড়া থানার এসআই হাফেজ আহাম্মদ বলেন, ‘নিহতের ভাই মো. জাহাঙ্গীর আলম ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের পারিবারিক সূত্রে জানা গেঠে, আলাউদ্দিন লিটন বিদেশ থেকে আসার পর ৬-৭ মাস ধরে একই গ্রামের আবদুল মালেকের ছেলে ডিস ব্যবসায়ী শাহিনের কোম্পানিতে চাকরি করত। মঙ্গলবার দেউশ গ্রামের পাশে কসবা উপজেলার চারুয়া দক্ষিণপাড়া গ্রামের ওলফত আলীর বাড়ির সামনে ডিস লাইনের সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে শক খেয়ে মাটিতে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।