কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকোরিয়ার হারবাং এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছে। এসময় চালকসহ চারজন আহত হয়েছে। বুধবার (১২ সেপ্টম্বর) বেলা সাড়ে ১০টার দিকে হারবাং ইনানি রিসোর্টে এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, হারবাং মুসলিমপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তাজ উদ্দিন (৩২), পেকুয়ার রাজাখালী এলাকার রফিক আহমদের ছেলে মো. ইউনূছ (৩৭)। তবে অপর জনের (নারীর) নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
চকোরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখি একটি কাভার্ড ভ্যান ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে গাড়িটি ধুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় চারজন। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মৃতদেহগুলো উদ্ধার করে চকোরিয়া হাসপাতালে রাখা হয়েছে। আহতদের চকোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য,এরপূর্বে গতকাল (মঙ্গলবার) হারবাং বরইতলী এলাকায় যাত্রীবাহী বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।