সভায় সভাপতিত্ব করেন, নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। সভায় নতুন তারিখ ঘোষণা ও এ মর্মে রাষ্ট্রপতির সচিবালয়ে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্বান্ত গৃহীত হয়।
সভায় বলা হয়, যেসব শিক্ষার্থী আগে নিবন্ধন করেননি তারা আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের যোগ্যতা- যাদের স্নাতক/স্নাতকোত্তরে ফল প্রকাশিত হয়েছে তারা সমাবর্তানে অংশ নিতে পারবেন। নিবন্ধন ফি- স্নাতক (সম্মান) ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা,ও স্নাতকোত্তর ৪,৫০০ (চার হাজার পাঁচশত) টাকা। অগ্রণী ব্যাংক লিমিটেড, নোবিপ্রবি শাখার, সমাবর্তন নোবিপ্রবি ০২০০০০৫২৭৭৪৮১ নম্বর হিসাব বাংলাশের অগ্রণী ব্যাংকের যে কোনও শাখায় নগদ জমা দিয়ে জমা রশিদের কাউন্টার কপির ফটোকপি নিবন্ধন ফরমের সঙ্গে সংযুক্ত করে ডাক যোগে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
নিবন্ধন পদ্ধতি:
১. বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের শিক্ষা শাখায় ফরম পূরণের মাধ্যমে।
২. বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে ফরম ডাউনলোড করে প্রিন্ট নিয়ে হাতে পূরণ ও ছবি সংযুক্ত করে স্ক্যান কপি JPEG/JPG/PDF ফরমেটে convocation@nstu.edu.bd ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের subject হবে ‘Covocation’ একই ফরম্যাটে একই ঠিকানায় টাকা জমার রসিদের স্ক্যান কপিও পাঠাতে হবে। উল্লেখ্য, গাউন সংগ্রহের সময় অবশ্যই টাকা জমার রশিদের মূল কপি জমা দিতে হবে। ইতোপূর্বে যারা সাময়িক সনদপত্র সংগ্রহ করেছেন মূল সনদপত্র সংগ্রহের সময় তাদেরকে অবশ্যই সাময়িক সনদপত্র জমা দিতে হবে।
প্রসঙ্গত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান ২০১৮ সালের মার্চ মাসে হওয়ার কথা ছিলো। ইতোমধ্যে রাষ্ট্রপতি সম্মতি নিয়ে তারিখ পরিবর্তন করা হয়।