ফেনীতে শিশু নির্যাতনের অভিযোগে চা দোকানি আটক

ফেনীফেনীর দাগনভূঞায় শিশু নির্যাতনের অভিযোগে মো. নুর মোহাম্মদ (৪২) নামে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ সেপ্টেম্বর) ওই শিশুর মামার লিখিত অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠার পাড়ায় নিজ দোকান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
নির্যাতনের শিকার মো. আলিফ (৭) উপজেলার জায়লস্কর ইউপির ছোবহান মেম্বার বাড়ির মো. মনির হোসেনের ছেলে।
দাগনভূঞা থানার এসআই মো. রাহিম বলেন, ‘বুধবার বিকালে অভিভাবকসহ শিশুটি হাজির হয়। পরে নির্যাতনের বিষয়ে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
শিশুটির মামা মো. সৈকত থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার ভাগ্নে আলিফ মঙ্গলবার একটি চিপস কিনতে মাদ্রাসা সংলগ্ন চা দোকানে যায়। এসময় সে দোকানের জিনিসপত্র ধরলে ক্ষিপ্ত হয়ে ওঠেন দোকানি নুর মোহাম্মদ। পরে তিনি শিশুটিকে মারধর করতে থাকে। এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে শিশুটির স্বজনরা তার দোকানে গিয়ে বিষয়টি জানতে চাইলে তাদের ওপরও ক্ষেপে যায় নুর মোহাম্মদ। পরে এ বিষয়ে বুধবার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।