এ সময় শত শত বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারী বৌদ্ধবিহার গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের ফলমূল, বিভিন্ন খাবার ও মধু দান করে এবং সকলের মঙ্গল কামনায় প্রার্থনায় জড়ো হয়। তারা পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশে সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্বলনসহ নানা কর্মসূচি পালন করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধু পূর্ণিমা উদযাপন করেন।
বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকে ভাদ্র পূর্ণিমাও বলে থাকেন।