হালদা নদীর মাছ রক্ষায় অভিযান

 

হালদায় অভিযানপ্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে একটি ড্রেজার মেশিন জব্দ করে পুড়িয়ে ধংস করলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন সংলগ্ন হালদা নদী থেকে তিনি এ ড্রেজার মেশিনটি জব্দ করেন।

ইউএনও রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিষেধাজ্ঞা আমান্য করে একটি বিশেষ মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অভিযান চালিয়ে মঙ্গলবার একটি বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে সেটি পুড়িয়ে ধংস করা হয়েছে। নদীতে মাছ নিধনকারী এবং বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, রুহুল আমিন ইউএনও হিসেবে হাটহাজারীতে যোগদানের পর হালদা নদীর মাছ রক্ষায় অভিযান শুরু করেন। এর আগে গত সোমবার (১ অক্টোবর) দিনব্যাপী হালদা নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও প্রায় ৩শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।