শাহাবুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১৫ আসামিকে সোমবার আাদলতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ১২ আসামিকে একদিন করে রিমান্ডের অনুমতি দিয়েছেন। অপর তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন– উত্তর জেলা যুবদলের সহদফতর সম্পাদক নাজিম উদ্দিন, বাবুল আলম, জামালখান ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, যুবদলকর্মী শাজাহান সিকদার, মোহাম্মদ ফোরকান, ছাত্রদলের কর্মী আলী নুর তালুকদার মনি, আবদুল মামুন, ফারুক, আবদুল্লাহ, আবু তৈয়ব, মাজহারুল ইসলাম ও রফিকুল ইসলাম।
এর আগে ৩ অক্টোবর বুধবার নগরের কাজীর দেউড়ির নূর আহমদ সড়কের নগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।