হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। একই অভিযানে ১০০ মিটার ঘেরা জালও জব্দ করা হয় বলে তিনি জানান।
রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন,‘হালদা নদী রক্ষা কমিটি ও এনজিও সংস্থা আইডিএফের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। মদুনাঘাট থেকে হালদা নদীর মুখ পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন নৌকা থেকে এসব জাল জব্দ করা হয়। পরে তাদের উপস্থিতিতে দুপুরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’