বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে দলীয় কর্যালয়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপি’র সভাপতি শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদারের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাহদাৎ সায়েমসহ অন্যান্য নেতারা।
দীপেন দেওয়ান বলেন, ‘জিয়া পরিবারকে ধ্বংস করতে ভোটারবিহীন অবৈধ সরকার একের পর এক মামলা দিয়ে ভোটের মাঠ ও রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে। এই হীন চক্রান্তকে আমরা তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার এহেন দমন পীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে এই দমন পীড়নের জবাব দেওয়া হবে।’