রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘আগে সরকারি দফতরে কাগজপত্রে চিঠি আদান-প্রদান করা হতো। এখন ই-নথির মাধ্যমে সরকারি কাজ করা যায়। সেই বিষয়ে প্রশিক্ষণ দিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।’
জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিতেত্ব এতে প্রধান অতিথি ছিলেন ই-সার্ভিস, এটুআই প্রোগ্রাম পরিচালক (যুগ্মসচিব)ড. মো. আব্দুল মান্নান, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম।
এটুআই প্রোগ্রাম পরিচালক (যুগ্মসচিব) ড. মো. আব্দুল মান্নান বলেন, ‘সরকারি দফতরের কাজের সুবিধাসমূহকে কীভাবে এক ছাদের নিচে নিয়ে আসা যায়, সেই বিষয়ে সরকার কাজ করছে। সরকার প্রতিটি বিভাগকে ডিজিটালাইজেশন করার লক্ষে কাজ করে যাচ্ছে। সেই লক্ষে আমরাও কাজ করছি। সাধারণ মানুষ যাতে ঘরে বসেই প্রয়োজনীয় সব কাজ করতে পারে, সেই বিষয় নিয়ে আমাদের এই কাজ।’