উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘রাতে নজরদারি কম থাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকে মা মাছ ধরে। বিষয়টি আঁচ করতে পেরে বুধবার রাত ২টার দিকে হালদার গড়দুয়ারা নোয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় ২ হাজার মিটার অবৈধ ঘের জাল জব্দ করা হয়। একই অভিযানে ১৫ থেকে ২০ মা মাছ উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি মা মাছ ৩ থেকে সাড়ে ৩ কেজি ওজনের। পরে সেগুলো অবমুক্ত করা হয়।’