এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, অ্যাডভোকেট মাহমুদুল হক সুজন, মোসাদ্দেক হোসেন সবুজ, দিলীপ সাহা, চাঁদ মনি মোহন, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন, প্রদীপ সাহা ও মোরশেদ পাটওয়ারী প্রমুখ।
প্রচারপত্র বিতরণ শেষে জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। এ সরকারের আমলেই সন্ত্রাস নির্মূল করা হয়েছে। কৃষি উন্নয়নসহ দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা এসেছে। অনুন্নত থেকে দেশ উন্নয়নশীলে রূপান্তিরত হয়েছে। এসব উন্নয়নমূলক কাজের অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে লক্ষ্যে নৌকায় ভোট চাচ্ছি। দল থেকে যাকেই মনোনয়ন দেবে নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবো।’