টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার আহমদ (১৮) নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে টেকনাফের জাদিমুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোক্তার আহমদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা শিবিরের আবদুল শুক্কুরের ছেলে। তিনি গত বছরের সেপ্টেম্বরে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন।

স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) সকালে টেকনাফের জাদিমুরা সংলগ্ন একটি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন মোক্তার আহমদ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে এনজিও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার সতত্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা শিবিরের নেতা মোহাম্মদ একরাম হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। পুলিশের অনুমতি নিয়ে স্থানীয়ভাবে দাফনের প্রস্তুতি চলছে।