বুধবার (৭ নভেম্বর) সকালে অ্যাম্বুলেন্সটি দেখতে আসেন ইউএনও প্রবীর কুমার রায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার দে।
স্থানীয় বাসিন্দা নিউটন চাকমা বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, লংগদুবাসীকে মনে রাখার জন্য। এখানকার মানুষের জন্য অ্যাম্বুলেন্সটি আশীর্বাদ হয়ে থাকবে। জরুরি চিকিৎসাসেবার জন্য সাধারণ মানুষের খুব উপকার হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার দে বলেন, ‘এই অ্যাম্বুলেন্সের ফলে রোগীরা দ্রুত রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে পারবে। খুব কম সময়ে ও কম খরচে স্থানীয় রোগীরা এটার সুবিধা নিতে পারবেন। সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করে খুব শিগগিরই এটা উদ্বোধন করা হবে।’
ইউএনও প্রবীর কুমার রায় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এমন উপহারে লংগদুবাসী কৃতজ্ঞ। আশা করছি, দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’