রোকনুজ্জামান খান বলেন, ‘অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। আল্লাহর দান স্টোর থেকে ৬৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। অনুমোদন ছাড়াই পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ করছিল প্রতিষ্ঠানটি। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারায় আল্লাহর দান স্টোরের মালিক রাসেল মিয়া ও গোডাউনের মালিক সন্তোষ সাহা দোষী সাব্যস্ত হয়। একই আইনের ১৫ ধারায় রাসেল মিয়াকে ১৫ হাজার ও সন্তোষ সাহাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকান মালিককে এসব দোকান ও গোডাউনের ভাড়া বাতিল করার জন্য বলা হয়।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান বলেন, ‘জব্দ পলিথিন পরিবেশ সংক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মালেকের জিম্মায় দেওয়া হয়। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য পেশকার শাহাদাত হোসেন শুভকে নির্দেশ দেওয়া হয়।’
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নোয়াখালী পরিবেশ সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মালেক ও বেগমগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেছে।