চরকায় সুতা কাটা চলছেরাঙামাটি রাজবন বিহারে দু’দিনব্যাপী ৪৫তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহণের মধ্যে দিয়ে বেইনঘর উদ্বোধন করেন চাকমা রাজা দেবাশীষ রায়। পরে চরকায় সুতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন চাকমা রানী ইয়েন ইয়েন। এ উৎসবে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করছে আয়োজক কমিটি।
এ বছর রাজবন বিহারে চীবর তৈরিতে ১৩০টি বেইনে অন্তত ৫২০ জন নারী কর্মী অংশগ্রহণ করেছে। এছাড়া সুতা লাঙ্গানো, সিদ্ধ, রং, টিয়ানো, শুকানো, তুম করা, নলী করা, বেইন টানার কাজে আরো শতাধিক পুরুষ কর্মী অংশগ্রহণ করছে। শুক্রবার সকাল ৬টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত চীবর সেলাই চলবে।
Rangamati Kotin Chibor Dab Pic (2)চীবর তৈরির পর শুক্রবার দুপুর বনভান্তের মানব প্রতিকৃতিতে কঠিন চীবর উৎসর্গ হয়েছে। এসময় বনভান্তের প্রতিনিধি হিসেবে এ চীবর গ্রহণ করেন আবাসিক প্রতিনিধি শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।
চরকায় সুতা কাটার পর রাজা দেবাশীষ রায় বলেন, ‘বিশাখা প্রবর্তিত এই চীবর অনুষ্ঠান বর্তমানে সার্বজনীন রূপ গ্রহণ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে এরপর চীবর তৈরি করা হয়। এতে নারী-পুরুষ সকলেই অংশগ্রহণ করেন।’