কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী বলেন, কচুয়া আসনে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। শুধু কচুয়াতে নই, আরও কয়েকটি আসনে এমনটি করা হয়েছে। মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ফাইনালি মনোনয়ন কাকে দেওয়া হবে। এটি সময়ের ব্যাপার। আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’
তিনি আরও বলেন, ‘অনেক জরিপ ও যাচাই-বাছাইয়ের বিষয় আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেত্রীর। দল থেকে যাকে নৌকা মার্কা দেওয়া হবে আমরা তার পক্ষেই কাজ করবো।’
প্রসঙ্গত, চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে মনোনয়ন পাওয়ার জন্য মহীউদ্দীন খান আলমগীর ও গোলাম হোসেন ছাড়াও এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. সেলিম মাহমুদ ও আওয়ামী লীগ নেতা জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনও মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।