নীতিস বড়ুয়া বলেন, ‘এখনও কোনও চিঠি আমরা পাইনি। এমপি কমল আওয়ামী লীগের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। এলাকায় তার জনপ্রিয়তা ও সুনাম আকাশ ছোঁয়া। এই কারণে এবারও তিনি দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে এগিয়ে আছেন। কিন্তু, হঠাৎ করে তাকে বাদ দিয়ে বহিরাগত একজনকে প্রার্থী ঘোষণার তোড়জোড় শোনা যাচ্ছে। এই খবর দুপুরের দিকে ছড়িয়ে পড়লে সাইমুম সরওয়ার কমলের সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। তারা রাস্তায় নেমে পড়ে কলাগাছ নিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা জিয়া উদ্দীন বাবলুকে ঠেকানোর ঘোষণা ও সাইমুম সরওয়ার কমলকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে কমলের সমর্থনে প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে একযোগে কলাগাছ রোপণ করেন।’