নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি ফরিদপুর সদরে।তিনি দুর্ঘটনা কবলিত বাসের চালক ছিলেন।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল পৌনে ৭টার দিকে গুরুতর আহতাবস্থায় মামুনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘নগরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির চালকের আসনে থাকা মামুন গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।