ভারতের ত্রিপুরা সিমন্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলের কাশিনগর গ্রাম থেকে গলাকাটা অবস্থায় শাকিল আহমেদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ওসি মো. নবীর হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনা সম্পর্কে ওসি নবীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব কোনও বিরোধের জের ধরে পরিচিত কেউ তাকে হত্যা করে থাকতে পারে। তবে ঘটনা যাই হউক দ্রুত ঘটনার কারণ অনুসন্ধানসহ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা সম্ভব বলে জানান তিনি।