ফেনী মুক্ত দিবস পালিত

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছেযথাযোগ্য মর্যাদায় ফেনী মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা প্রশাসক ওহিদুজ্জামান ও পুলিশ সপুার এসএম  জাহাঙ্গীর আলম সরকারেরে নেতৃত্বে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় ।

জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক ওহিদুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সপুার এসএম  জাহাঙ্গীর আলম সরকার। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান।