ফেনী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জয়নাল হাজারির মনোনয়ন গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্ট করা আবেদন কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আবেদন তালিকা থেকে বাদ দেন।
আদালতে জয়নাল হাজারির পক্ষের অ্যাডভোকেট সাইদুর ইসলাম সুমন এই তথ্য নিশ্চিত করেছেন ।
জয়নাল হাজারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২ তারিখে মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং অফিসার আমার মনোনয়নপত্র জমা নেননি। এই কারণে আদালতের স্মরণাপন্ন হয়ে ছিলাম।’