বান্দরবান জেলা বিএনপির সেক্রেটারি জাবেদ রেজা বলেন, ‘বিএনপির জেলা সভাপতি মা ম্যা চিংয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশন থেকে বৈধ ঘোষণার কাগজপত্র সংগ্রহ করছি।’
২ ডিসেম্বর বান্দরবানে ৯ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরি এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম এ তিনজনের মনোনয়ন বৈধ এবং মিথ্যা তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং, জেলা মহিলা দলের সেক্রেটারি উম্মে কুলসুম সুলতানা লীনা, স্বতন্ত্র প্রার্থী ডনাই প্রু নেলী, নাথান বম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস- এই ছয়জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তা।