বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার রেদোয়ান আহমেদ কলেজ মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের এক পথসভায় ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ‘গণতন্ত্রের গান গেয়ে যিনি টেকনাফ থেকে তেতুলিয়া ছুটে বেড়িয়েছেন, তাকে আজ এই স্বৈরাচারী সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাভোগ করাচ্ছে। তাকে নির্বাচনও করতে দিচ্ছে না। তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বলেই আজ এমনটি করছে। পুলিশ, র্যাবসহ সর্বস্তরের প্রশাসনকে ব্যবহার করে বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা, মামলা দিয়ে হয়রানি করছে। নির্বাচনি প্রচার-প্রচারণায় আমাদের প্রার্থীদের মাঠে নামতে দিচ্ছে না।’
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেএসডি মহাসচিব আবদুল মালেক রতন। চান্দিনা ২০ দলীয় জোটের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মফিজুল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। আরও বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা জামায়াতের আমির একেএম আনোয়ার হোসেন প্রমুখ।