ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু

 

ট্রেনে কাটা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত পরিচয়ধারী (পুরুষ) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া শহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সানাউল হক বলেন, বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

খবর পেয়ে দুপুর সারে ১২টার দিকে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ সদস্যরা পৌঁছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি জানান, নিহতের নাম পরিচয়সহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে রেল পুলিশ।