উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নৌকার প্রার্থীর একটি প্রচারণার গাড়িতে আগুন দেওয়া খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে বর্তমান এমপি বদির ব্যাক্তিগত সহকারী মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, প্রতিদিনের মতো নৌকার প্রার্থী শাহিন আক্তারের একটি ইজিবাইক টমটম উখিয়া পালংখালী এলাকার বিএনপিন নেতা গফুর উদ্দিন চৌধুরীর বাড়ি আশপাশ এলকায় দিয়ে নির্বাচনি প্রচারণায় নিয়োজিত মাইকিংয়ের গাড়িতে কিছু লোকজন গাড়িতে অগ্নিসংযোগ দিয়ে পালিয়ে। এতে টমটম গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। তার অভিযোগ বিএনপির লেকাজন এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।