নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: বিজিবি মহাপরিচালক

দুপুরে চট্টগ্রামের পটিয়ায় বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন বিজিবি’র মহাপরিচালকএকাদ  নির্বাচ  সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে মন্তব্য করে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক সাফিনুল ইসলাম বলেন, ‘নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। তারপরপও নির্বাচন ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সারাদেশে ১১১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।’ রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়ায় বিজিবি ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে তিনি পটিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিজিবি ক্যাম্পে আসেন।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলেই ১৪৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এরমধ্যে প্রতিটি উপজেলায় ৪ থেকে ৬ প্লাটুন, নগরীর প্রতিটি ওয়ার্ডে ৩ থেকে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।’

নির্বাচনকালীন দায়িত্ব পালন সম্পর্কে বিজিবি’র মহাপরিচালক বলেন, ‘নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে তা বিজিবি সঠিকভাবে পালন করতে পারবে বলে মনে করি। নির্বাচনের পরিবেশ বিজিবির কাছে মোটেও চ্যালেঞ্জিং মনে হচ্ছে না। ১৮ তারিখ থেকে আমরা এ কাজ শুরু করেছি। ২০ ডিসেম্বর থেকে মাঠে বিজিবি মোতায়েন করা হয়েছে। এখনও পরিস্থিতি খারাপ না। দুয়েকটি জায়গায় বিশৃঙ্খলা ছিল। পুলিশের পাশাপাশি আমরাও সেখানে গিয়ে তা নিয়ন্ত্রণে এনেছি।’

ক্যাম্প পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন বিজিবি’র দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আদিল চৌধুরী, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আরেফিন তালুকদার।