ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

সংঘর্ষের সময় এক পক্ষের অবস্থানব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোকর্ণঘাট ও আমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবীর, উপ-পরিদর্শক নারায়ন বিশ্বাসসহ উভয় পক্ষের অন্তত ৩০ আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় ছোড়া ইট-পাটকেল ব্রিজেরও ওপর পড়ে আছেপুলিশ ও এলাকাবাসী জানান, নির্বাচনের মিছিলে ব্যান্ডপার্টি ভাড়াকরা নিয়ে আমিনপুর গ্রামের যুবক সম্রাট হোসেনের সঙ্গে গোকর্ণঘাট গ্রামের আকিব মিয়ার কথা কাটাকাটি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি খারাপের দিকে গেলে, উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ, বিজিবি, আর্মড পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিপুল পরিমাণ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থালে পুলিশওসি সেলিম উদ্দিন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।’ তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না তা জানায়নি পুলিশ।