ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন। নিহত এরশাদ চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের বাসিন্দা বলে জানান তিনি।
নিহতের ছেলে মো. ইব্রাহিম জানান, স্থানীয় বাংলাবাজার থেকে রাতে বাড়ি যাচ্ছিলেন তার বাবা। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী রহমত উল্যাহ, আজাদ, মাসুদ, মো. সোলায়মান ও মান্নানের নেতৃত্বে কয়েকজন বাবার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে বাবাকে। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায়, নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি নিজাম উদ্দিন বলেন, ‘মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মো. ইব্রাহিম বাদী হয়ে শুক্রবার সকালে ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।