রাঙামাটিতে ২০৩ ভোটকেন্দ্রের ১৩৬টি ঝুঁকিপূর্ণ

রাঙামাটি

রাঙামাটিতে ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৬টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা একেএম মামুনুর রশীদ।

একেএম মামুনুর রশীদ জানান, পাহাড়ের ৪ লাখ ১৮ হাজার ২১৭ ভোটারের নিরাপত্তা বিধানে ৫০টি ইউনিয়নের প্রতিটিতে থাকবে একটি করে মোবাইল টিম। এ ছাড়া, সেনাবাহিনী-র‌্যাব-বিজিবি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। প্রতিটি কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২০ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তিনি আরও বলেন, ‘আমরা সব কেন্দ্রকেই নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। যেকোনও পরিস্থিতি মোকাবেলা করতে প্রশাসন প্রস্তুত।’