আজ শনিবার সকালে রাঙামাটি বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সহ উপজাতী বিষয়ক সম্পাদক কর্নেল অব. মনীষ দেওয়ান, জেলা বিএনপি’র সভাপতি হাজী মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপু তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মনি স্বপন দেওয়ান আরও বলেন, ‘নির্বাচন কমিশন ও প্রশাসন অন্তত নির্বাচনের দিন যেন নিরপেক্ষ থেকে কাজ করেন। ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই আহ্বান জানাই।’
তবে বিএনপি প্রার্থীর অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে জেলা আওয়ামী লীগ। দলের নির্বাচন পরিচালনা কমিটির সহসভাপতি চিংকিউ রোয়াজা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নৌকার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য কল্পিত অভিযোগ করেছেন তিনি। প্রতিদিন শত শত বিএনপি-র নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করায় তিনি নিজে কর্মী সংকটে পড়েছেন। হাস্যকর তার এই কল্পিত অভিযোগগুলোর বাস্তব কোনও ভিত্তি নেই।’
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘যদের বিরুদ্ধে মামলা আছে শুধু তাদের আটকের চেষ্টা চলছে। কারও দলীয় পরিচয় বিবেচনা করা হচ্ছে না। বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন।’