শান্তিপূর্ণভাবে চলছে পার্বত্য জেলা বান্দরবানের ভোটগ্রহণ

বান্দরবানে ভোট দিচ্ছেন আ.লীগ প্রার্থী প্রার্থী বীর বাহাদুর



সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবান সংসদীয় আসনের ১৭৬টি ভোটকেন্দ্রে একযোগে চলছে ভোটগ্রহণ।  ‌রবিবার সকাল থেকে বান্দরবানের কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা ।
প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, শীতের তীব্রতা থাকায় ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেকটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়তে পারে ।
৪নং ওয়ার্ডের ভোটার মো. ইসহাক জানান, ভোট খুব শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে । সকালে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি । এত সুন্দর ভোটের পরিবেশ আর কোথাও নেই ।
এদিকে সকাল ৯টার দিকে আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী সাড়ে ৮টায় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর সাংবাদিকদের জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে । ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। 
বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে এবার মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ৭৫৪ জন। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ১৩০ জন পুরুষ ও ১ লাখ ১৮ হাজার ৭৫৪ জন নারী ভোটার। এই আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬টি ।