রিমান্ড পাওয়া আসামিরা হলো— মূল ইন্ধনদাতা রুহুল আমিন, মূলহোতা হাসান আলী রুলু, প্রধান আসামি সোহেল, স্বপন, বাদশা আলম ওরফে বাসু ওরফে কুড়াইল্যা বাসু, বেচু ও জসিম।
মামলার তদন্ত কর্মকর্তা ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, আসামিদের সাতজনের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড চাওয়া হলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবমিতা গুহ তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, ধর্ষণের মামলায় এজাহারভুক্ত ৯ জনের মধ্যে পাঁচজনসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে ফেনী জেলার সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে এজাহারভুক্ত ৯ নম্বর আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এই মামলায় এজাহারভুক্ত পাঁচজন (বাদশা আালম ওরফে বাসু ওরফে কুড়াইল্যা বাসু, স্বপন, বেচু, সোহেল ও সালাউদ্দিন) এবং তদন্তে জড়িত সন্দেহে তিনজনকে (মূল ইন্ধনদাতা রুহুল আমিন, মূলহোতা হাসান আলী রুলু ও জসিম) গ্রেফতার করা হয়। এছাড়া, অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।