টেকনাফে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আমিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক মো. আমিন টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মো. ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোরে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মো. ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গত ৩ জানুয়ারি ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মো. আমিনকে প্রধান আসামি করে ধর্ষণ মামলাটি দায়ের করেন। পরে মামলা তদন্তের দায়িত্ব পান টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) নূরুল ইসলাম।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, ‘একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হবে। এ মামলার অন্য আসামিদের আটকের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।