সাইফুলের ভাষ্য, পর্যটকবাহী জাহাজ এমভি বে ক্রজ ক্ষতিকর ধোঁয়া নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করছে মর্মে একটি প্রতিবেদন চট্রগ্রাম কার্যালয়ে পাঠানো হয়েছিল। তারই সূত্রে (৯ জানুয়ারি) বুধবার ওই জাহাজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় করে জাহাজ কর্তৃপক্ষকে এভাবে জাহাজ না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজারের পরিবেশবিষয়ক সংস্থা ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী এম ইব্রাহিম খলিল মামুন বলেছেন, পরিবেশের ভারসাম্য নষ্টের দায়ে ওই জাহাজকে জরিমানা করার বিষয়টি ভালো হয়েছে। পরিবেশ রক্ষার্থে পর্যাক্রমে সকল জাহাজের বিরুদ্ধেই একইভাবে আইনি ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন তিনি।