শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘গত ১০ বছরে আমাদের শিক্ষাখাতে যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়েছে। শিক্ষাখাতে বেশ কিছু অসামান্য অর্জন রয়েছে। এর পরেও এত বড় দেশ, এত মানুষ, এত শিক্ষার্থী এবং এত বিদ্যাপীঠের মধ্যে কোথাও কোথাও কিছু সমস্যা রয়ে গেছে। এগুলো সমাধানের কাজ চলছে। আমাদের সরকারের পক্ষ থেকে সেসব সমাধানের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।’
আগামীতে যাতে দেশের কোথাও কোনও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা না থাকে সে বিষয়ে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন দীপু মনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সাবেক ছাত্র সুনিল কৃষ্ণ মাঝি, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।