আটক আব্দুল মান্নান নরসিংদী জেলার সদর উপজেলার মোল্লাবাড়ি এলাকার অহিদ আলীর ছেলে।
আলমগীর মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। মান্নান মঙ্গলবার ভোরে কক্সবাজারে গিয়ে আব্দুল অহিদ নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল। ঢাকায় আসার পর আব্দুল্লাহ নামে আরেক ব্যক্তির কাছে ইয়াবাগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মান্নান জানিয়েছে সে কোরআনে হাফেজ। ইয়াবা পাচারের কাজে জড়ানোর আগে সে নরসিংদীতে একটি হেফজখানার শিক্ষক ছিল। ইয়াবাগুলো পৌঁছে দিলে তাকে প্রতি হাজার ইয়াবার বিপরীতে ৪ হাজার টাকা করে দেওয়া হতো।