সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণধর এ তথ্য জানান। নিহত সায়েব কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্লান্ট অপারেটর।
থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণধর জানান, কুমিল্লা থেকে নাঙ্গলকোটগামী দোয়েল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা থেকে পড়ে সায়েব আলী ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আহত হন তিনজন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।