চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যুঢাকাগামী তুর্ণা নিশিতা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ওই নারীর এক বছরের শিশু সন্তান। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম স্টেশনের ৫ নম্বর লাইনে এ ঘটনা ঘটে। রেলওয়ের পূর্বাঞ্চলের লকো মাস্টার মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ফারুক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘তুর্ণা নিশিতা ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার সময় ওই নারী রেললাইনে কাটা পড়েন। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তার পরনে শাড়ি ছিল। রেললাইনের আশপাশের কোনও বস্তিতে সে থাকতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’