বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় বোয়ালখালী পৌরসভার মেয়রসহ তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১০ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ আদেশ দেন। মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ২৩ নভেম্বর নগরীর চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করা হয় বলে তিনি জানান।
আসামিরা হলেন, বোয়ালখালী পৌর মেয়র ও বিএনপির আহ্বায়ক আবুল কালাম প্রকাশ আবু সওদাগর, মহসিন খোকন ও মো. ইয়াছিন ডিলার।
ফখরুদ্দীন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চান্দগাঁও থানার একটি মামলায় তিন আসামি উচ্চ আদালতে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’