কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, নিহত মাইন উদ্দিন চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান আহাম্মদ পাটোয়ারির ছেলে।
পুলিশ জানায়, মাইন উদ্দিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালীর চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় ৬টি মামলা রয়েছে।
ওসি মো. আলমগীর হোসেন জানান, চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দ্বিনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যক্ত বাড়িতে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।