আটক ব্যক্তিরা হলো কক্সবাজারের উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এনায়েত উল্লাহ (২৮), করিম উল্লাহ (৩২), রশিদ উল্লাহ (২২) ও হামিদ (২০)।
মেজর মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন, গভীর বঙ্গোপসাগর দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার ও টেকনাফ হয়ে চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে। এ খবর পেয়ে একটি ফিশিং বোটে ধাওয়া করে চারজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফিশিং বোট তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক এবং গত বছর রাখাইন থেকে পালিয়ে এসে উখিয়ার থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।