মহেশখালীতে বজ্রাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

7eaa2654a379d855091d0f5c9475ab17-56f9c6d073280কক্সবাজারের মহেশখালীতে বজ্রাঘাতে মোহাম্মদ রাজীব (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায় এই ঘটনা ঘটে।




রাজীব ওই এলাকার মোহাম্মদ মুফিজুল আলমের ছেলে। সে কেরুনতলী আব্দুল মাবুদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
মহেশখালী থানার ওসি প্রভাস চন্দ্র ধর জানান, আজ সকালে বাবার সঙ্গে লবণ মাঠে যাচ্ছিল স্কুলছাত্র রাজিব। এসময় বজ্রাঘাতে রাজিবের মৃত্যু হয়। রাজিবের লাশ পরিবারের কাছে রয়েছে।