ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে বজ্রাঘাতে শামছুল আলম নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সারে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন জানান, নিহত শামছুল নেত্রকোনা উপজেলার বারহাট্টা উপজেলা ছয়হাটা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি আখাউড়ায় কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
তিনি জানান, নিহত শামছুল আলম বনগজ গ্রামের মেহের আলীর সবজি বাগানে পানি নিষ্কাশনের কাজ করছিলেন। এসময় হঠাৎ করে বজ্রপাতের ঘটনার তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।