কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে লুঙ্গি ও গায়ে জ্যাকেট রয়েছে। ডান পায়ে এবং মাথায় গুরুতর আঘাত দেখা গেছে। মুখমন্ডল রক্তাক্ত ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভরঞ্জন চাকমা।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লায় পাঠানো হয়েছে।